How to Register a Binimoy ID with Rocket App: A Step-by-Step Guide In Bangla Binimoy Account

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn

How To Registration Binimoy ID With Rocket Apps – রকেট বিনিময় রেজিস্ট্রেশন – rocket binimoy registration

\"\"

আমি জানি যে আপনি রকেট অ্যাপস এর মাধ্যমে বিনিময়ের আইডি রেজিস্ট্রেশন করতে চান। 

আপনি খুব সহজেই রকেট এর মাধ্যমে বিনিময়ে আইডি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন সেক্ষেত্রে নিম্নলিখিত টিউটোরিয়ালটি মোটামুটি আপনার সমস্যা সমাধান করবে।

প্রথমেই, রকেট অ্যাপটি আপনার ডিভাইসে ইনস্টল করুন আপনি এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এবং আপনার রকেট একাউন্টে লগ ইন করুন যদি আপনার রকেট অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে নতুন রকেট অ্যাকাউন্ট খুলুন। এরপর এই ধাপগুলি ফলো করুন:

Read More In This Related

ধাপ ১: রকেট অ্যাপস ওপেন করুন

প্রথম ধাপটি হল রকেট এপটি ওপেন করে আপনার রকেট পিন দিয়ে লগইন করে নিন। 

ধাপ ২: রকেট বিনিময় অপশন ওপেন

রকেট এপটি লগইন করার পর, অনেকগুলো অপশন দেখাবে অপশন থেকে বিনিময় অপশনটি বাছাই করে ওপেন করুন। 

ধাপ ৩: বিনিময় আইডি রেজিস্ট্রেশন ফরম পূরণ

বিনিময় অপশন ক্লিক করার পরে বিনিময় আইডি রেজিস্ট্রেশন ফরম ওপেন হবে ফার্মে যে তথ্যগুলো প্রদান করবেন:

১/ বিনিময় আইডি নাম ( অটোমেটিক হবে )

২/ বিনিময় আইডির সাথে লিংক মোবাইল নাম্বার ( অটোমেটিক হবে )। 

৩/ বিনিময় আইডির সাথে লিংক ইমেইল এড্রেস ( আপনার একটি সচল এড্রেস টাইপ করুন )। 

৪/ VID বিনিময় আইডি ( *ইংলিশ শব্দ এবং সংখ্যা মিলিয়ে* ইউনিক একটি বিনিময় আইডি টাইপ করুন )। 

৫/ জন্ম তারিখ ( আপনার রকেট একাউন্ট এবং আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ সঠিকভাবে টাইপ করুন )। 

৬/ বিনিময় আইডির সাথে লিংক একাউন্ট ( এটি আপনার রকেট একাউন্ট অটোমেটিক যুক্ত হবে )। 

৭/ Alias ( আপনার একাউন্ট চিহ্নিত করার জন্য একটি নাম করুন )। 

৭/ ডিফল্ট ক্রেডিট একাউন্ট এবং ডিফল্ট ডেবিট একাউন্ট চেক মার্ক করুন। 

সকালে ইনফরমেশন দিয়ে ফরম পূরণ করুন। 

ধাপ ৪: রেজিস্ট্রেশন ফর্মে সাবমিট 

বিনিময়ে আইডি রেজিস্ট্রেশন ফরম পূরণ সম্পূর্ণ করে সকল ইনফরমেশন যাচাই করে সাবমিট ক্লিক করুন। 

ধাপ ৫: বিনিময় আইডি পাসওয়ার্ড

ফরম সাবমিট করার পরে পাসওয়ার্ড টাইপ করুন *ছয় সংখ্যার পাসওয়ার্ড টাইপ* করে সাবমিট এ ক্লিক করুন 

ধাপ ৬: রেজিস্ট্রেশন সম্পন্ন

বিনিময় আইডির পাসওয়ার্ড টাইপ করে সাবমিট  এ ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে মেসেজে আসা ওটিপি টাইপ করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। *রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার মেসেজ দেখতে পাবেন*  

অভিনন্দন রকেট একাউন্টে বিনিময় আইডি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। 

How to Register a Binimoy ID with Rocket App: A Step-by-Step Guide In Bangla Video tutorial

https://youtu.be/Pg4shzCGgpg
rocket binimoy registration

Recent Posts